প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৭:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাইদ হোসেন অপু চৌধুরী

৭১বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে খুবই আনন্দঘন পরিবেশে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকাটির সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম জড়িত। যে কারণে দেশের মানুষের কাছে ইত্তফাক পত্রিকার তাৎপর্য রয়েছে। ওই সময়ে অন্য পত্রিকাগুলো তাদের আদর্শে সঠিকভাবে থাকতে না পারলে ইত্তেফাক পত্রিকা এখনো একই অবস্থান ধরে রেখেছে। অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ইত্তেফাকের অন্যন্য ভূমিকা ছিল। ইত্তেফাকের সফলতা কামনা করছি এবং একই সাথে ইত্তেফাকের শতবর্ষ ফেরিয়ে যাবে সে প্রত্যাশা রইল।

প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী।

এসময় সাংবাদিক সেলিম রেজা, সাইদ হোসেন অপু চৌধুরী, শাহ আলম মল্লিক, শরীফুল ইসলাম, মনিরুজ্জামান বাবলু, এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, আব্দুর রহমানসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন