প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৮:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমৃদ্ধি ও সুশাসন বজায় রাখতে নৌকায় ভোট দিন : এসি মিজান

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, সমৃদ্ধি ও সুশাসনের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই।

চাঁদপুর-২ নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা এবং প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

এসি মিজান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের সব ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তিনি বলেন, নৌকা মার্কা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ।

মিজানুর রহমান এসি মিজান গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে বলেন, এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য বিশ্ব দরবারে মর্যাদাশীল বাংলাদেশ। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন ও দলীয় কোন্দলমুক্ত সুশাসনের স্মার্ট মতলব উত্তর-দক্ষিণ গড়ার লক্ষ্যে ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন