প্রকাশের সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ । ৮:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে উপাদী দক্ষিণে নির্বাচনী গণসংযোগ

প্রতিনিধি
চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনিত প্রার্থী মায়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে মতলব উপাদী দক্ষিণ ইউনিয়নে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে নৌকা প্রতীকের কেন্দ্র কমিটির আহবায়ক সাহজাহান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজের নেতৃত্বে নৌকা প্রতীকের সমথর্নে দিনব্যাপী গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্র কমিটির আহবায়ক সাহজাহান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবলীগ নেতা আলন প্রধান, ৬ নং ইউপি সদস্য বাবুল খান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুকবুল,  ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল হোসেন রিয়াদ, শাহরিয়ার কাজী ওমর ফারুক, মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, মোস্তফা কামাল কামাল পাশা, ছাত্রলীগ নেতা রাফি, শাহজালাল দরবেশ, হৃদয় সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন