চাঁদপুর মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারককে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো ইসির উপ সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ মতলব উত্তর থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার স্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য: গত মাসের ৯ নভেম্বর মোহাম্মদ রাশেদ মোবারক মতলব উত্তর থানার দায়িত্বভার গ্রহন করেন।

সাইদ হোসেন অপু চৌধুরী