প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এমএ কুদ্দুস বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মনিরুল ইসলাম মনির

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

২৬ ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তিনি এ পদে নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী পরিবার, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের নেতৃবৃন্দ ও মতলবের সাধারণ জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন