মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার ও নারায়ণপুর পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে চাঁদপুর-২ আসনের নৌকা মার্কার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে নারায়ণপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মীনি সুর্বণা চৌধুরী বীনা।
নারায়ণপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।
এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শীলা মনি, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, নারায়ণপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ প্রধান শান্ত, নারায়ণপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, ছাত্রলীগ নেতা শুভ পাটোয়ারী প্রমুখ।
এসময় নারায়ণপুর পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেত্রীরা উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব