প্রকাশের সময়: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ার সন্তান রেডিওলজিস্ট মাহবুব আলমের ইন্তেকাল

মাসুদ হোসেন
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিষ্ট ও চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার কৃতি সন্তান মোঃ মাহবুব আলম (৫১) হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…. রাজিউন
পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্য লোধেরগাঁও বেপারী বাড়ির মৃত আবুল হোসেনের বড় ছেলে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওলজিস্ট মোঃ মাহবুব আলমের দুই মেয়ে ঢাকায় পড়ালেখার সুবাদে ঢাকায় যান।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ বাসা ঢাকার মগবাজারে হৃদক্রিয়া বন্ধ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক মগবাজার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরদিন বুধবার (২৭ ডিসেম্বর) সকালে নিজ এলাকা মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উক্ত জানাজার নামাজে ইমামতি করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
জানাজার নামাজে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
চার ভাই ও দুই বোনের মধ্যে মোঃ মাহবুব আলম (সোলেমান) সবার বড়।
তিনি মহামায়া বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মনির বেপারীর বড় ভাই।
তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন