শাহরাস্তিতে রাজস্ব প্রকল্পের বিভিন্ন কৃষি প্রদর্শনী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তারের সভাপ্রদানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত।
তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহরাস্তি চাঁদপুর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষির বিভিন্ন প্রকল্প দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির লক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ ছাড়া অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি বাগান প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তা ছাড়া সবাই বাড়ির আঙিনায় সবজি ও ফল উৎপাদন করলে মিলবে পুষ্টি গুচবে অভাব।
ওই সময় ১শ’৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।
কৃষক প্রতি ১.৫ শতাংশ জমির জন্য প্রদর্শনীর আওতায় ২০ ধরনের সবজির বীজ, ৬টি করে ফলের চারা, বীজ পাত্র, জৈব সার, পানির ঝার ও বেড়ার নেট বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস,সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহা, ইসহাক খন্দকার সহসকল উপ- সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা