প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে : স্বতন্ত্র এমপি প্রার্থী বোরহান

গাজী মোঃ মহসিন
চাঁদপুরের অলিতে-গলিতে পাড়া মহল্লায় ও বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সাধারন ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন প্রচার প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এবং লিফলেট বিতরন অব্যাহত রেখেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। তিনি প্রতীক পাওয়ার পরই স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, গণসংযোগ ও বিশিষ্টজনদের কবর জিয়ারত অব্যাহত রেখেছেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে থেকে সন্ধা পর্যন্ত চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ডের পাল বাজার, ৫নং ঘাট, গুয়াখোলা, কালীবাড়ি বাজার, গনি স্কুল, হকার্স মার্কেট ও জোরপুকুর এলাকায় ট্রাক মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এর আগে তিনি সকাল ১০ থেকে দুপুর ৩টা পর্যন্ত চাঁদপুর শহরের পৌর ১ ও ২ নং ওয়ার্ড পুরানবাজার এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে  ট্রাক প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন।
এছাড়াও তিনি চাঁদপুর পুরানবাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে সাধারণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ট্রাক মার্কার জন্য ভোট চান।
গণসংযোগ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে  নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে একটু সার্বিক সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি টাক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে।
আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার উন্নয়নের পরিবর্তন হতে পারে। আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থীদের নিজেকে প্রমান করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা পছন্দমত ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতিক নিয়ে কাছ এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নাই।
তিনি আরো বলেন আপনারা জানেন, এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ইতি মধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছ। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী, এলাকার সুধীজন ও সমর্থকবৃন্দ বিভিন্ন প্রচারনায় অংশগ্রহণ করেন।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মাদকমুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসীম ভুইয়া, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তামিম পাটোয়ারী, জিসচন পাটওয়ারী সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন