প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই : পারভীন চৌধুরী রিনা

মনিরুল ইসলাম মনির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচরে উঠান বৈঠক করেছে মহিলা আওয়ামী লীগ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সভায় প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা।

সাবেক সংরক্ষিত ইউপি সদস্য পারভীন আক্তারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা দুলাল মিজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, রেনু আক্তার, কানিজ ফাতেমা, আওয়ামী লীগ নেতা মনির রহাসেন, ইউপি সদস্য অলিউল্ল্যাহ দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন চৌধুরী রিনা বলেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে।

এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়।

তিনি উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন