চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক ও চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন সভাপতি পদে নির্বাচিত হয়েছে।
গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হল রুমে প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর উপস্থিতিতে, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে মহিবুল্লাহ খোকনকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যগন হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদ (পদাধিকার বলে), দাতা সদস্য রোবেল হোসেন মোল্লা, অভিভাবক সদস্য মনিরুজ্জামান, গফুর সরকার, চন্দন সরকার ও মোস্তফা কামাল প্রধান, মহিলা অভিভাবক সদস্য কুলসুম বেগম, শিক্ষক প্রতিনিধি আবুল কাসেম, সৈলিন চন্দ্র সরকার ও সুফিয়া বেগম।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মহিবুল্লাহ খোকন বলেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।
বিদ্যালয়ের পূর্বের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে যেন আমার পবিত্র দায়িত্ব পালন করতে পাড়ি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মনিরুল ইসলাম মনির