প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্মার্ট ফরিদগঞ্জ বিনির্মাণে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে : জাপা প্রার্থী সাজ্জাদ রশিদ সুমন

নিজস্ব প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তিনি ১২ দফার ইশতেহার তুলে ধরে বলেন, স্মার্ট ফরিদগঞ্জ বিনির্মাণে আমার স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের হার্ড-স্কিল এর বৃদ্ধির সাথে সাথে সফট স্কিল বৃদ্ধিতেও কাজ করবো আমি। যাতে আমাদের শিক্ষার্থীরা যাতে লেখাপড়া শেষ করেই বেকার না থাকে। মাদক সন্ত্রাস দুর করতে খেলাধূলাকে সর্বোচ্চ উৎসাহ প্রদান করবো।

পরিচ্ছন্ন তথা গ্রীন ফরিদগঞ্জ উপজেলা করার জন্য আমার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আপনাদেরকে রাজশাহী সিটিকর্পোরেশনের আদলে গ্রীন ফরিদগঞ্জ উপহার দিবো।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, মানুষের কষ্ট আমরাও বুঝি। সেইজন্য আমরা কাজ করতে চাই। এইজন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। সিন্ডিকেট ভাঙ্গতে হলে সিন্ডিকেটের সদস্যদের নিয়েই কাজ করতে হবে। তবে অবশ্যই তা একদিনে সম্ভব নয়। আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই তার বাস্তবায়ন সম্ভব। যেমনটি স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টি এদেশের মানুষকে নিয়ে ভাবে বলেই একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসিসহ সকলকে চাপ দিয়ে যাচ্ছে।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, সহসভাপতি মো: হারুনুর রশীদ যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাহাফুজ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক মো: স্বপন পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ রায়হান বাদল, প্রচার সম্পাদক মো: জাকির হোসেন দুলাল, পৌর সভাপতি ইলিয়াস হোসেন পাটওয়ারী, যুব সংহতি আহ্বায়ক মো: বাবুল শেখ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন