প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সান-সাইন একাডেমী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ

মনিরুল ইসলাম মনির

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সান সাইন একাডেমী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশের ন্যায় ১ জানুয়ারী সমবার সকালে ওই একাডেমী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী বলেন, বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া বিশ্বের মধ্যে বিরল। যা কোন খ্যাতনামা দেশ পারে নি, কিন্তু সেটা করে দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের কোটি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়েছেন। যা সারাবিশ্বের মাঝে একটি বিরল দৃষ্টান্ত।

সান-সাইন একাডেমীর, প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান শিক্ষক রোজিনা আক্তার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, সোনিয়া আক্তার, সামিয়া ,সাদিয়া, শাকিলা, রিমা, ইয়াসমিন আক্তার, মৌসুমী ও মুক্তা

আলোচনা সভা শেষে ১৮০জন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ।

প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। শিশুদের সঙ্গে এসেছেন তাদের শিক্ষক এবং অভিভাবকেরাও।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন