প্রকাশের সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ মতলব উত্তরে ৬৪৪ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : আজ বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হবে।

১৪টি ইউনিয়নের ৬শ’ ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করবেন ৬জন রিটার্ণিং কর্মকর্তা। চেয়ারম্যান পদে ৪৬জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র।

১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলার ৬জন কর্মকর্তাকে রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব অর্পণ করা হয়। সাদুল্লাপুর, সুলতানাবাদ ও গজরা ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন। ইসলামাবাদ, ফতেপুর পূর্ব ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

দূর্গাপুর ও কলাকান্দা ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বে রয়েছেন উপজেলা মো. আবদুল কাইয়ুম খান। ষাটনল ও বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান তপু।

মোহনপুর ও এখলাছপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বে রয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁঞা। জহিরাবাদ ও ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক হোসেন।

আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৮ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন