প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৭ জানুয়ারি প্রতিটি ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে

মো: রাছেল, কচুয়া

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কচুয়া আসনে নৌকার মাঝি প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন- আমাদের এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের অর্থনীতির রক্ষার নির্বাচন। আমাদের অর্থনীতি রক্ষা পেলে আমরা এই দেশের সকল মানুষ ভালো থাকবো। বিএনপি জামায়েত বিদেশীদের কাছে বাংলাদেশ বিক্রি করে দিতে চায়, দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়।

আগামী ৭ তারিখ প্রতিটি ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে। আমি জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি। এই নৌকার মালিক আমি নই, এই নৌকার মালিক জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা।

তিনি মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাহারা আবুল মার্কেট প্রাঙ্গণে পথসভায় বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। একই দিনে তিনি ওই ইউনিয়নের সিংড্ডা, নোয়াগাঁও , বরুচর, উজানী ও তেতৈয়া এলাকায় পৃথক পৃথক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

এসময়- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আব্দুল বাতেন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিয়া, নির্বাহী সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, মনির হোসেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনায় কমিটির সদস্য সচিব রাকিবুল হাসান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক সুজন মজুমদার সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী সমর্থক গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন