প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ট্রাক প্রতীকের প্রার্থী শফিকুল আলম ফিরোজের চন্ডিপুরে বিশাল পথসভা

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তিতে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব মো: শফিকুল আলম ফিরোজ দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি রায়শ্রী উত্তর ইউপির চন্ডিপুর গ্রামে গণসংযোগ ও পথসভায় মিলিত হন।

এছাড়াও তিনি রায়শ্রী উত্তর ইউপির রায়শ্রী বাজার, শাহরাস্তি বাজার ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর বাজার, বেরনাইয়া বাজারে পথসভা ও গণসংযোগ করেন।

রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও আ’লীগ নেতা মীর হোসেন মাষ্টারের পরিচালনা পথ সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আ’লীগের জনন্দিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর আলীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু,  উপজেলা আ’লীগের  সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, টামটা উত্তর ইউপির আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আ’লীগের সাবেক  সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, ইউনিয়ন আলীগ নেতা মানিক মুন্সি,  সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন,  আলমগীর হায়দার, যুবলীগ নেতা শাহাদাত হোসেন  প্রমুখ।

সভায় মেহার দক্ষিণ ইউনিয়ন আলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন