প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ । ১০:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মো: রাছেল, কচুয়া
 চাঁদপুরের কচুয়া বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় গরুর মাংসের দোকানসহ ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কচুয়া বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারের গরুর মাংসের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, সার ও কীটনাশক দোকান, চনাচুর ও বিস্কুট এবং হোটেলসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানের পরে ওই বাজারে গরুর মাংস ৬৫০ টাকা করে বিক্রি করতে দেখা যায়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কচুয়া থানার একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন