প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

 আপনারা ট্রাকে ভোট দিন, আমি উন্নয়ন শান্তি ও সমৃদ্ধিতে এ জনপদ ভরিয়ে দেব : শফিকুল আলম ফিরোজ

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শফিকুল আলম ফিরোজের সমর্থনে এক বিশাল জন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেহের কালি বাড়ী মাঠে এটি অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক প্রতীকের সমর্থনে হাজার হাজার সমর্থক মেহের কালিবাড়ি মাঠে সমবেত হতে থাকে।
একপর্যায়ে বিকাল অবধি মেহের কালিবাড়ি মাঠ জন সমুদ্রে পরিনত হয়। ওই সময় উৎসক ভোটাররা নির্বাচনী আচরণ বিধি মেনে ব্যানার ফেস্টুন, বাঁশি, বাজিয়ে ট্রাক প্রতিকের সমর্থনে আনন্দ উল্লাস করে।”ভোট আপনার অধিকার, “আধুনিক চাঁদপুর-০৫ আমার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে তিনি এবার নির্বাচন করছেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের ( স্বতন্ত্র) প্রার্থী শফিকুল আলম ফিরোজ।
তিনি বক্তব্য বলেন, আপনাদের বিগত দিনের দুঃখ-কষ্ট দুর্দশার কথা শুনে আমি ট্রাক প্রতীকে একজন স্বতন্ত্র  প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। বিশাল জনসভায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ শাহরাস্তি হাজীগঞ্জ বিনির্মাণে অঙ্গীকারের কথা তুলে ধরেন। দেশে যে উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে তা অব্যাহত রাখতে এবং প্রধানমন্তী শেখ হাসিনাকে মসনদে বসাতে আগামীর ৭ জানুয়ারি ট্রাক-প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।
এছাড়া তিনি নির্বাচনী মাঠের বিভিন্ন কথার প্রসঙ্গের রেশটেনে বলেন আমি স্বতন্ত্র প্রার্থী হলেও আমিও আওয়ামী লীগ করি। আপনারা অতীতের সকল নির্যাতন, যন্ত্রণা হুমকি-ধুমকিকে ভয় না পেয়ে  আগামী ৭ তারিখ ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার ও উপজেলা আওয়ামী লীগের পৌর সভাপতি  আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, সাবেক পৌর আ’লীগের আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, আলীগ নেতা খিজির হায়দার, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক বাবু খোকন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের  সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, টামটা উত্তর ইউপির আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি  এবাদুর রহমান খোকন বলি, ইউপি  আলীগের সভাপতি আবুল বাসার, সাধারন সম্পাদক মাসুদ আলম পাটওয়ারী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু  সুভাষ চন্দ্র মাধু,  উপজেলা আ’লীগের সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন,  মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার প্রমুখ।
সভায়  উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন