প্রকাশের সময়: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ । ৮:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি
মানবিক ও সেবামূলক কাজ হিসেবে চলতি শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর প্রেসক্লাব।গতকাল শনিবার (৬ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানাকিভাবে প্রেসক্লাব মিলনায়তনে দেড় শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। তিনি বক্তব্যে বলেন, ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর মানবিক ও সামজিক কাজ দিয়ে আমাদের যাত্রা শুরু হল। আপনারা যারা আজ শীতবস্ত্র নিতে এসেছেন, এদের মধ্যে অনেকেই অসহায় এবং দরিদ্র। আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমরা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। আগামীতেও আমরা মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য  রাখেন সাবেক সভাপতি ইকবাল পাটওয়ারী, এএইচএম আহসান উল্লাহ, জ্যেষ্ঠ সহ-সভাপতি রহিম বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ।
এসময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, আপ্যায়ন সম্পাদক আশরাফুল আলম, প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন