চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ কলেজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। কলেজটি নারী শিক্ষায় অত্র অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর এইচএসসি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। ৭জন জিপিএ ৫ পেয়েছে। আমি অধ্যক্ষসহ শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে । প্রতিটি শিক্ষার্থীদের পড়াশুনার তথ্য অভিভাবকদের জানাতে হবে। শিক্ষার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অর্থের জন্য কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করা যাবে না ।আমি গরীব ও মেধাবী শিক্ষার্থীর পাশে আছি এবং থাকবো । সবধরনের সহযোগিতা করবো । ঝড়ে পড়া রোধ করতে হবে ।
তিনি বলেন ,কলেজের অবকাঠামো উন্নয়ন অবদানের জন্য ডা:দীপু মনি এমপির প্রতি অশেষ কৃতজ্বতা জানাচ্ছি । ৪তলা নতুন ভবন নিমাণ করেছে ।
সভায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় (৭৮.৮৬%সহ) ৭জন জিপিএ-৫ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ সহ শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
মতবিনিময় সভার পূর্বে সকাল সাড়ে ১০টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভায় শিক্ষার মান উন্নয়ন, অবসরপ্রাপ্ত দু’জন সহকারি অধ্যাপকের অবসর ও কল্যাণ সুবিধা প্রাপ্তির বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তারসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিনিধি