প্রকাশের সময়: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি কালু মিয়া আর নেই

মো: রাছেল, কচুয়া

কচুয়ার উপজেলার শ্রমিক দলের সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ¦ কালু মিয়া (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…….রাজিউন)।

তিনি গত সোমবার বুকের ব্যাথা অনুভব করলে প্রথম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন। পরে তাকে ঢাকার আজগর আলী হসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার (১১ জানুয়ারী) সকাল ৯টায় কচুয়া বড় মসজিদের মাঠে জানাযা শেষে পৌরসভার করইশ মধ্যপাড়া কমিশনার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর ছোট ছেলে শরীফুল ইসলাম শরীফ কচুয়া পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন