প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ । ৮:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫ নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদারে সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই স্লোগান নিয়ে সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম হাওলাদার বলেন, একটি বিদ্যালয় বছরের শুরু হতে শেষ পর্যন্ত অনেক কাজ করতে হয়।
বছরের শুরুতে সেই কাজের একটি তালিকা হল সুষ্ঠু ব্যবস্থাপনার একটি অংশ। আর এই কাজের তালিকা স্বরণ করিয়ে দেয় কোন কোন সময়ে বিদ্যালয়ে কোন কাজ করা দরকার। বাৎসরিক পরিকল্পনা নিয়ে সময় মতো কাজ করলেই একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনার সফলতা পাওয়া যায়। তাই আমাদের এই ২০২৪ সালের প্রতিটি মাসে কখন কোন কাজ করলে বিদ্যালয়ের সুমান ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে তাই করতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন।
শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। শিক্ষাবান্ধব সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ গুরুত্বসহকারে কাজ করার অনুরোধ জানাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মোঃ এমরান হোসেন, মোঃ ফিরোজ খান, রাহাত বিন ইসলাম, নাজমা আক্তার, খাদিজা আক্তার, পিটিএ কমিটির সভাপতি মোঃ শরিফ হাওলাদার, সহ-সভাপতি মোঃ সুমন হাওলাদার, সদস্য মোঃ সোহেল পাটোয়ারী ও মোঃ আরিফ মল্লিক প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন