প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ । ১১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সরকারি নিবন্ধন পেল খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘ

সাইফুল ইসলাম সিফাত

সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর চাঁদপুর এর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় থেকে যুবউ/চাঁদ/২০২৪-০৭ নিবন্ধন সনদ লাভ করেন।

সোমবার (১৪ জানুয়ারী) চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নুর হোসেন এর হাতে নিবন্ধন সনদ তোলে দেয় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম ও হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার ফেরদাউস আহমেদ, ডাটা এন্ট্রি অপারেটর শহিদুল ইসলাম, উচ্চমান সহকারী মো:মাহফুজর রহমান।

হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার ফেরদাউস আহমেদ জানান, হাজীগঞ্জ মকিমাবাদ এলাকায় “খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘ” কে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়।

এদিকে, প্রতিষ্ঠার দীর্ঘসময় পর সরকারি নিবন্ধন সনদ লাভ করায় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার ফেরদাউস আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের সকল বিভাগ, রানৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষকসমাজ, সর্বস্তরের সুধীজনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নুর হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে কার্য নির্বাহী পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, বর্তমানে খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘের সদস্য ৩১ জন। উল্লেখিত সদস্যদের নিয়েই সম্প্রতি সময়ে স্বেচ্ছাসেবী যুব সংগঠন “খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘ” সমগ্র জেলা ব্যাপী কাজ করার জন্য সরকারী নিবন্ধন লাভ করেছে। আমরা অতীতের মতো আগামীতেও সংগঠনের প্রতিটি সদস্য হাতে হাত রেখে সামাজিক সকল ভালো কাজে এবং শিক্ষনীয়, ধর্মীয়সহ যুব সমাজের অগ্রউন্নয়নে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম সম্পাদনে কাজ করতে চাই। সে জন্য সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ পূর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবাণীতে “খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘ” নিবন্ধিত হয়েছে। আমরা যুব সমাজকে বিশেষ করে মাদক থেকে দূরে রেখে মানব কল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজ বদলে দেয়ার মানসে ও বিভিন্ন সচেতনতা মূূলক কার্যক্রমের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। নিবন্ধন পাওয়ায় সংগঠনের পক্ষে সামাজিক কাজের গতি অনেকগুন বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, মানবতার করবো জয়, আমরা সৈনিক অকুতোভয় এই শ্লোগান নিয়ে ২০০৬ইং সালের ২১ ফেব্রুয়ারী এই সংগঠনটির যাত্রা শুরু হয়। খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কল্যাণে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখ যোগ্য-করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, অক্সিজেন, শীতবস্ত্র বিতরণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোতা, ইফতার মাহিফল, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন জনসচেততামুলক কার্যক্রম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন