প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ । ১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পিস্তল বিক্রি করতে গিয়ে বন্ধু সহ হাজীগঞ্জের শাকিল থানা হাজতে

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড (গুলি) কার্তুজ বিক্রি করতে গিয়ে এক বন্ধু সহ জনতার হাতে ধরা পড়েন হাজীগঞ্জের শাকিল।

খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা হাজতে নিয়ে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) এ বিষয়টি নিশ্চিত করেন।

এর-আগে বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর মন্ডল গ্রামের মুন্সির হাট বাজারের একটু অদূরে শামিমের চা-দোকানের সামনে থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে পিস্তল ও কার্তুজসহ আটক করা হয়।

আটক যুবকরা হলেন – জেলার রামগঞ্জ পৌরসভার (৮ নং ওয়ার্ড) বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের জাহাঙ্গীর গাজির ছেলে হাসান গাজি শাকিল (২২)।

ওসি (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, আটক ফাহিম ও শাকিল অস্ত্র বিক্রি করতে এসে স্থানীয় গ্রামবাসীর হাতে ধরা পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।

এ বিষয়ে আমরা আরও তদন্ত করছি।

আজ (বৃহস্পতিবার) প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন