প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ । ৭:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি
আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ সিকদার এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসায় আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
আনন্দ টিভির চাঁদপুর প্রতিনিধি এইচ.এম নিজামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
তারা বলেন, আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ সিকদার আমাদের দেশের একজন সূর্যসন্তান। তিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। সিনেমা জগতে তার অনেক ভূমিকা রয়েছে। আজ তার প্রতিষ্ঠিত আনন্দ টেলিভিশন সংবাদ মাধ্যমেও ভূমিকা রাখছে। এমন একজন গুণী মানুষের মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, এখন টেলিভিশনের রিপোর্টার তালহা জুবায়ের, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, ডিবিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেল, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, দৈনিক ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়ার পলাশ, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন পাটোয়ারী, দৈনিক শপথ পত্রিকার রিপোর্টার রাসেল পাটোয়ারী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন ওলামায়ে কেরাম ও মাদ্রাসার ছাত্র শিক্ষকরা।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়ারলেস বাজার ফজলুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন।
মিলাদ মাহফিলের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ সিকদার এর রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক ও হাফেজ এতিমরা কোরআন খতম করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন