প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ । ৯:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে দক্ষিণ আশ্বিনপুর সামাজিক ও মানবিক সংগঠনের প্রবাসী উপকমিটি ঘোষণা

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “দক্ষিণ আশি^নপুর সামাজিক ও মানবিক সংগঠন” এর প্রবাসী উপকমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে গত ১২ জানুয়ারি সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ আশি^নপুর সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ সালের প্রবাসী উপকমিটি ঘোষণা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. সাখাওয়াত হোসেন রাসেল এবং মাসুদ রানা নিলয়।

নবগঠিত প্রবাসী উপকমিটিতে মো. আকতার মিয়াজীকে সভাপতি, মো. মহসিন মিয়াজীকে সাধারণ সম্পাদক ও মো. বাবু প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ প্রবাসী উপকমিটি ঘোষণা করা হয়।

প্রবাসী উপকমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরে আলম, সহ-সভাপতি মো. হামিদ, জাকির হোসেন, মো. কাউছার আহমেদ, মো. মানিক, ইসমাইল হোসেন, রাজিব, হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, নাজির, লিটন, লোকমান, অপু, বাপ্পি, আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল, রাজিব, শুভ, শাকিল, ফয়সাল, প্রচার সম্পাদক মো. ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তুষার প্রধান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন