প্রকাশের সময়: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তিকৃত ক্ষুদে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার (২২ জানুয়ারী) সকালে শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ শিক্ষকরা।
প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সার্বিক ব্যবস্থাপনায় বিদালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে উৎসবের আমেজে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণের পর তাদের মিষ্টিমুখ করানো হয়। একই সময়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের চকলেট উপহার দিয়ে তাদের উৎসাহ প্রদান করা হয়।
এ সময় সিনিয়র শিক্ষক রৌশন আরা বেগম, দিপালী রানী ঘোষ, জাহানারা বেগম, ফাতেমা আক্তার ও ফাহমিদা আক্তারসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের বরণ উপলক্ষে প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ আকর্ষণীয় করে সাজানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন