প্রকাশের সময়: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ । ১০:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বৈষম্যহীন সমাজ গঠনে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

মাসুদ হোসেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি বলেছেন, আমাদের দেশে প্রতিষ্ঠানের বড় সমস্যা হয় জায়গা নিয়ে। কিন্তু এ শিশু পরিবারে জায়গা থাকলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনবল সংকট। জনবল সংকট এতই প্রকট যে, বিভিন্ন শিক্ষক সহ কোন পদেই প্রায় লোক সংকট। যেমন এই শিশু পরিবারটি চালানোর জন্য ২৬ জন নির্ধারিত জনবল থাকার কথা এখানে মাত্র ৭ জন আছেন। আমি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই মন্ত্রণালয়ের অধিনে যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোতে গিয়ে কাজগুলো বুঝার চেষ্টা করছি। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখছি জনবল সংকট। আর এ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সরকারি কল্যাণমূলক কাজ। এবং এই কল্যাণমূলক কাজগুলো করতে হলে জনবলের বিকল্প নেই।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকার শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন মানুষের ভালোভাবে মানুষ হিসেবে গড়ে উঠবার জন্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ড দরকার। সমাজ, ইতিহাস সচেতনতা দরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বৈষম্যহীন সমাজ গড়তে তারই কন্যা যে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন সেই বৈষম্যহীম সমাজ গঠনে কাজ করতে পারছি। একটানা গত ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই আজকে আমাদের এই সারা দেশে পিছিয়ে পড়া মানুষদের জন্যে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনে যতগুলো প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে সেই সমস্যা সমাধানে কাজ করা হবে। যেখানে জনবল শূন্যপদ আছে সেখানে সে শূণ্যপদগুলো পূরণ করতে মাননীয় প্রধানমন্ত্রী বার বার তাগাদা দিচ্ছেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাশেদুল ইসলাম চৌধুরী, নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আজিজ খান বাদল, সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আলপনা চাকমার সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সরকার শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন