প্রকাশের সময়: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ । ১০:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির শরীফ পাটওয়ারী অর্থায়নে কম্বল বিতরণ

সজীব খান

ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শরীফ হোসেন পাটওয়ারীর অর্থায়নে অসহায়, দুস্থ্যসহ বিভিন্ন এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার চাঁদপুরের বিভিন্ন এতিমখানা ও অসহায়দের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ হোসেন পাটওয়ারী বলেন, সম্প্রতি সময়ে প্রচুর ঠান্ডা পড়ছে, সাথে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে, শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতিসহ আমার ব্যাক্তিগত অথ্যায়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম।

এই শীতে অসহায় মানুষগুলো অমানবিক কষ্ট পাবেন, তা মেনে নেয়া যায় না।

এ সব মানুষের সহমর্মিতা নিয়ে আমরা তা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন