প্রকাশের সময়: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের হাতে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ আটক।

শনিবার ২৭ জানুয়ারী রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতলি এলাকায় এসআই ইসমাইল হোসেন ও এ.এস.আই অলিউল্লাহ এবং সাদ্দাম হোসেনসহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ বোতল ফেন্সিডিলহস আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মো. মহসিন হোসেন (২৫)কে আটক করে।

আটকৃত মাদক ব্যবসায়ী মহসিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ব্রহ্মপাড়া এলাকার মো. সফিকুর রহমানের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক ও একটি চুরির মামলা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন