প্রকাশের সময়: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ । ৮:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আ.লীগ নেতা আলী আরশাদ মিয়াজীর পিতার ইন্তেকাল

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মো. আলী আরশাদ মিয়াজীর পিতা মো. রেনু মিয়াজী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না………রাজিউন।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হুরমহিষা বাইতুল আকসা জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসনে হাওলাদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফজলুর করিম সেলিম, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মিয়াজী, জাতীয় পার্টির নেতা আক্কাস মিয়াজী, সাবেক ইউপি সদস্য হাবিব উল্ল্যাহ হবু, ইউপি সদস্য শামিম মিয়াজী, আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান প্রধানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় মুসল্লিরা।

জানাজার নামাজে ইমামতি করেন মাওঃ সাহেব আলী প্রধান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন