প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত-৪

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুত্বর ২ জন সহ আহত হয়েছেন ৪ জন।

সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার বিলওয়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এর মধ্যে সিএনজি চালক ইয়াছিন (২২) ও সিএনজিতে থাকা আরোহী মাহফুজ (১৯) এর অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেফার করে।

অন্য দুই আরোহী তানজিনা(১৬), হাবীব(১৯) চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সিএনজিটি হাজীগঞ্জ থেকে চাঁদপুর মূখী বিপরীত দিক থেকে আসা ট্রাক আচমকা বিলওয়াই কোকাকোলা ঘাটের দিকে মোড় নিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এসময় ট্রাক চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত ট্রাক ও সিএনজি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন