প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের বাবুরহাট চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পিআইও মোহাম্মদ রফিকুল ইসলাম , চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবুল কালাম চিশতীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন