প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ বার্ষিক মিলাদ ও দোয়া মুনাজাতে আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক ইকবাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. মাসুদ রানা, অভিভাবক রোকন মিয়াজী, ওয়াসিউদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারজানা ইসলাম। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সামিয়া আক্তার, ফাতেমা আক্তার ও নুসরাত জাহান।

এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন, মাঈনুল ইসলাম টিপু, অসীম গাইন, রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম, রুবেল হাসান, জিসান আহম্মেদসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সাবেক খতিব আফজালুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন