প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি ও নন-পিজি সদস্যদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে হাসপাতাল হলরুমে খামারীদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ক্যামল চন্দ্র দাস।
উদ্বোধনকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্ত ডা. শ্যামল চন্দ্র দাস বিজ্ঞানসম্মত ভাবে খামারীদের গাভী পালন করার সুপরামর্শ প্রদান করেন। যাতে করে খামারীরা লাভবান হতে পারেন।
বিশেষ করে প্রত্যেক খামারীদের খামারের পশু পরিচর্যা থেকে শুরু করে সর্ব বিষয়ে বাৎসরিক একটি হিসাব রাখার তাগিদ প্রদান করেন।
খামারীরা ভালোভাবে পশু পালন করলে নিজের ও দেশের উন্নয়নের অংশীদার হওয়া যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন