প্রকাশের সময়: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ । ৬:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একুশে বইমেলায় পাওয়া যাবে জাহাঙ্গীর হোসেনের লেখা ‘মার্কসবাদ প্রেক্ষিত বাংলাদেশ’

সাইদ হোসেন অপু চৌধুরী

একুশে বইমেলায় পাওয়া যাবে  জাহাঙ্গীর হোসেনের লেখা ‘মার্কসবাদ প্রেক্ষিত বাংলাদেশ’ বিশ্ব বিখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস এর অর্থনীতি নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণাগ্রন্হ লিখেছেন জাহাঙ্গীর হোসেন। ‘মার্কসীয় অর্থনীতি’ মানুষের মুক্তির একমাত্র অবলম্বন মনে করে এ গ্রন্হটি প্রকাশ করেন। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মার্কসীয় অর্থনীতির প্রয়াস ঘটে। বাংলাদেশের রাজনীতি-অর্থনীতির প্রেক্ষাপটে এর যথার্থতা কতটুকু-লেখক এ গ্রন্হে তুলে ধরার চেষ্টা করেছেন।

মানব সমাজ সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সমাজ ব্যবস্হার উত্তরণপর্বে  অর্থনীতি কেমন ছিলো এবং বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের অর্থনীতির প্রেক্ষাপট সংক্ষেপে ইঙ্গিত দেয়া আছে ‘মার্কসবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্হে।

লেখক জাহাঙ্গীর হোসেন একাধারে কবিতা,প্রবন্ধ ও গবেষণা বিষয়ে লেখালেখি করছেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।লেখকের এ গ্রন্হটি প্রকাশ করেছে বাউন্ডুলে প্রকাশনী। ঢাকা একুশে বইমেলায় বাউন্ডুলে স্টলে এটি পাওয়া যাবে। স্টল নং ৩১০। ২০৮  পৃষ্ঠার এ বইয়ের ধার্যকৃত মূল্য ৫০০ টাকা। বইটি কমিশনেও পাওয়া যাবে। এছাড়া অনলাইন বিক্রয় সাইট ‘রকমারী’তেও পাওয়া যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন