প্রকাশের সময়: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘পলি বাংলাদেশ’র কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুরে ‘পলি বাংলাদেশ’-একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা দীর্ঘদিন ধরে মানুষের জন্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) চাঁদপুর পলি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের কিছুটা উষ্ণতা দিতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন পলি বাংলাদেশের ভলেন্টিয়াররা।
এসময় পলি বাংলাদেশ-এর একজন ভলেন্টিয়ার অপু কুমার বিশ্বাস বলেন, শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। তাই মানবিক কারণে নিজেদের সামান্য প্রচেষ্টায় শীতার্ত মানুষের মাঝে কম্বলগুলো দিতে পেরেছি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মানুষ আছি, তারা যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এসব মানুষগুলো কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে।
কম্বল পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একজন বলেন, ‘এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি।
পলি বাংলাদেশ আমাদের জন্য শীতের নতুন কম্বল নিয়ে এসেছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন