প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ । ৭:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের জহিরাবাদে জেলেদের মাঝে চাল বিতরণ

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া।
বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি।
আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
চাল বিতরণকালে ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, ইউপি সচিব মো. মোশারফ হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন মল্লিক, কাজল বেপারী’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন