প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ১২:২০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি আবু সাঈদ গ্রেফতার

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পাড় থেকে শরীফ খান (৩৫) নামে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী আবু সাঈদকে আটক করেছে পুলিশ।

গত ১১ ফেব্রুয়ারী বিকাল ৪টায় হাজীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও (তার মামার বাড়ি) এলাকা থেকে তাকে আটক করে মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সালেহ আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স।

আটক আবু সাঈদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের সরদার বাড়ি। তার পিতার নাম নুরুল ইসলাম সরদার। মৃত শরীফ খানের বাড়ি পার্শ্ববর্তী কচুয়া উপজেলার পৌরসভাধীন কোয়া গ্রামে। তার বাবার নাম আবদুল আলী খান। শরীফ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারী মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকার দেওয়ানজী বাড়ির পুকুর পাড় থেকে শরীফ খানের লাশ উদ্ধারের পর তার স্ত্রী রাজিয়া সুলতানা ৮ ফেব্রুয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । যার মামলা নং ৪/ ৮-২-২৪ ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সালেহ আহম্মেদ বলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম বিপিএম এর নির্দেশে এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালার সহযোগিতায় আসামী আবু সাঈদকে হাজীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছি ।

এবিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, হত্যা মামলার আসামী আবু সাঈদকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন