প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৮ শিক্ষার্থী

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদের মধ্যে এসএসসিতে ৩০ জন, দাখিল থেকে ৩৭ জন এবং ভকেশনাল থেকে ১ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় এসএসসিতে সাধারণ ৩ হাজার ৩০৩, দাখিল ১ হাজার ৭৬১ এবং ভকেশনাল ১৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

প্রথমদিনে কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (মেজিস্ট্রেট) মৌলি মন্ডল জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ২৯৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

এদের মধ্যে প্রথম দিনে ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন