প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মু‌ক্তিযু‌দ্ধের ১নং সেক্টরের সেক্টর  কমান্ডার, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মেজর (অবঃ) র‌ফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বুধবার  দিবাগত রাত ১২.০১ মিনিটে  মায়ের ভাষার জন্য প্রান দেওয়া বীর ভাষা শহীদদের স্মরণে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ।
প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট  মো: ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী বিভিন্ন স্তরের অফিসার বৃন্দ ।
শাহরাস্তি থানার পক্ষে  অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন সঙ্গীও অফিসার।
উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান  কামরুন্নাহার কাজল।পৌরসভার পক্ষে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ কর্মকর্তা- কর্মচারী ।
উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী সহ মুক্তিযোদ্ধা বৃন্দ।
উপজেলা  আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.ইলিয়াস মিন্টু, চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, সাবেক পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহ এনামুল হক কমল।
শাহরাস্তি প্রেস ক্লাবের পক্ষে সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার,পল্লী বিদ্যুতের  ডিজিএম মোঃ মোবারক হোসেন সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আমিন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান,উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম প্রধানিয়া।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে  মোঃ মোশারফ হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আলম  বেলাল,আব্দুর রাজ্জাক, জোবায়েদুল কবির  বাহাদুর, উপজেলা আনসার কোম্পানি   কমান্ডার আব্দুস ছাত্তার মজুমদার প্রমুখ ।
এছাড়া আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শাহরাস্তি থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, এলাকার বিশিষ্ট জন, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ,ওইদিন দুপুরে দিবসটির তাৎপর্যর  আলোকে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাতের সভা প্রদানে পরিষদ মিলনআয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন