প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ । ১১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হচ্ছে

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামিকাল শুক্রবার (১ মার্চ)। বিকেল ৩টায় প্রেসক্লাব মাঠে বর্ণিল এই আয়োজন শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

সভাপতিত্ব করবেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

এছাড়া অনুষ্ঠানে চাঁদপুরের কৃতী সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার ও ৬বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক কবির বকুলকে সংবর্ধনা দেয়া হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- সংবর্ধনা ও বিশেষ সম্মাননা, অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সর্বস্তরের সদস্যসহ আমিন্ত্রত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন, প্রেসক্লাব সভাপতি শাদাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন