প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ । ১১:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাছঘাট ও লঞ্চঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড হুমায়ুন কবির সুমনের গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন গণসংযোগ করেছেন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তিনি চাঁদপুর শহরের ৭ নং ওয়ার্ডের মাছঘাট ও লঞ্চঘাট সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।

হুমায়ুন কবির সুমন বলেন, আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব।’ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে আরও এগিয়ে যাবে স্মার্ট সরকার।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে আমরা যেন সফলভাবে এগিয়ে যেতে পারি সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের উপর। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি’।

এসময় চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মামুন জমাদার, জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন বেপারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, স্বপন পাটওয়ারী, আল আমিন বকাউল, সদর উপজেলার যুবলীগের সাবেক সদস্য শামীম সরকার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইমান হাওলাদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বিপ্লব খান, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, মমিন চৌধুরী মাসুম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন