প্রকাশের সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪ । ৫:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অন্ত:সত্ত্বা গৃহবধূর উপর এসিড নিক্ষেপ কারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্ৰামের আইয়ুব আলীর মেয়ে অন্ত:সত্ত্বা গৃহবধূ মিলি আক্তারের উপর এসিড নিক্ষেপ কারীদের ফাসির দাবিতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সম্মুখে(সুজাতপুর বাজারে) এলাকাবাসীর উদ্যোগে ৩ মার্চ সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক একেএম গোলাম নবী খোকন,  এমএম সাইফুল ইসলাম, এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান, এসিডদগ্ধ মিলির আত্মীয় আলমগীর হোসেন ভূঁইয়া, এসিডদগ্ধ মিলির খালতো বোন গোলিপী বেগম, এসিডদগ্ধ মিলির বড় বোন শারমিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি (রাত সাড়ে ৯টায়) উপজেলার পশ্চিম সুজাতপুর গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে এসিডদগ্ধ মিলির পিতা মোঃ আইয়ুব আলী প্রধান বাদী হয়ে মতলব উত্তর থানায় ২ জনকে ( মোঃ মানিক ও মোঃ বাদল) আসামি করে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) মামলা দায়ের করেন।
এসিডদগ্ধ মিলি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে আমি মহল্লার  মসজিদে নামাজ পরতে যাই।এসে শুনি পার্শ্ববর্তী মমরোজকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মোঃ মানিক (৩২)  আমাদের বসত করে এসে আমার স্ত্রী ও কন্যাকে ডাক দিলে দরজা খোলার সাথে সাথে বোতল থেকে এসিড মারে। এতে আমার কন্যা মিলি আক্তার ও স্ত্রী রাশিদা বেগম এর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সাংবাদিক একেএম গোলাম নবী খোকন বলেন, এসিড নিক্ষেপ জঘন্য কাজ।যা ক্ষমার অযোগ্য। তিনি এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত মোঃ মানিকের ফাঁসি দাবি করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন