প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ । ১০:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৫ মার্চ

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৫ই মার্চ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ই মার্চ) মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ অভিভাবক সদস্য ৪ জনের বিপরীতে মোট ১১ জন্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত সাধারণ মহিলা অভিভাবক সদস্য পদে ১ জনের বিপরীতে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী আনোয়ার হোসেন জানান, গতকাল ৭ই মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন অভিভাবক প্রতিনিধির বিপরীতে মো. রফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, শংকর চক্রবর্তী, শাহ আলম, সোলাইমান মুন্সী, পবন সরকার, রতন, মো. মোবারক হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন, মো. আলমগীর হোসেন ও আজাদ মিয়াজী এবং ১জন মহিলা অভিভাবক সদস্যের বিপরীতে আয়েশা বেগম ও অজুফা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পুরুষ-মহিলাসহ মোট ৫ জন অভিভাবক প্রতিনিধির বিপরীতে মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৫ই মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনায় ম্যানেজিং কমিটির মোট ১১ সদস্যের মধ্যে ১জন দাতা সদস্য, ২জন সাধারণ শিক্ষক প্রতিনিধি, ১ জন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি বিনাপ্রতিদ্বন্ধীতায় এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে আগেই নির্বাচিত হয়ে গেছেন।

বাকি ৪জন অভিভাবক প্রতিনিধি ও ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে আগামী ২৫ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য; গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১০ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাচাই এবং ১৩ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৩ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন