র্যাব-১১ কুমিল্লার অভিযানে ৯৯ বোতল স্কাফসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারী) র্যাব- ১১ এর সিপিপি-২ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাদিন বামৈল এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল স্কাফসহ মাদক কারবারি মামুন মিয়া (২৭)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ মামুন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান এর ছেলে।
জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর পিপিপি অধিনায়ক জানান, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তি