প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪ । ১১:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু সোমবার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ, সমেশপুর, অলিপুরসহ জেলার প্রায় ৪০ গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে সোমবার থেকে রোজা শুরু করবেন।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা শুরু হয়। পরে রাতে সৌদি আরবে চাঁদ দেখার খবরটি নিশ্চিত হওয়া যায়।

এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবির নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামের বাসিন্দারা রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবেন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের একটি অংশের বাসিন্দারা সোমবার (১১ মার্চ) রোজা পালন করবেন।

ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সাহেব সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুলি আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

তিনি আরও জানান, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি। ইনশাল্লাহ সোমবার থেকে আমাদের গ্রামে রোজা শুরু হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস শুরুর সময় ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। সে হিসেবে সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। রোববার দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানায়। এ ছাড়া আরব আমিরাতেও সোমবার থেকে শুরু রোজা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন