প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১১মার্চ (সোমবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমান।

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমান বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খুবই আন্তরিক ও ভালো মানুষ। এ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার সাথে খেলাধূলাও করতে হবে। খেলাধূলা মনকে সতেজ রাখে। তোমাদের ভালো মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করতে হবে। আমি আজকের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি কচিকাঁচা শিক্ষার্থীদের।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা অফিসার মজিব সাহেব খুবই আন্তরিক ও ভালো মানুষ। ওনাকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের অনেক বক্তারা মূল্যবান বক্তব্য দিয়েছেন। খেলাধূলা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আনন্দের বিষয়। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন খুশি, তেমন সাজ একটা সাধারণ জ্ঞান সমৃদ্ধ। অনেকে খুব ভালো করেছো। স্কাউটের দীক্ষা অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, রাঢ়ীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন এর ২নং প্যানেল চেয়ারম্যান ও মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী)প্রমুখ ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, , বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, অভিভাবক মো: হাসান মুন্সি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সকালে বিদ্যালয় ক্যাম্পাসে যেমন খুশি তেমন সাজ পর্ব ও স্কাউটের দীক্ষা গ্রহন অনুষ্ঠান শুরু হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র মো: ইমরান। পরে অতিথিদের বেইজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন