প্রকাশের সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ । ৯:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন রেবেকা সুলতানা মুন্না

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন রেবেকা সুলতানা মুন্না।

রেবেকা সুলতানা মুন্না রণাঙ্গনের সাহসী বি.এল.এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমু চেয়ারম্যান এর সুযোগ্য বড় কন্যা।

রেবেকা সুলতানা মুন্না চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে প্রানী বিজ্ঞান বিষয়ে বি.এস.সি অনার্স সম্পন্ন করেন।

পড়াশোনা করাকালে তিনি ছাত্র রাজনীতি সাথে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের কমনরুম বিষয়ক সম্পাদক।

এছাড়া ও রাজনীতির সকল কর্মকাণ্ডে দৃঢ়তার কাজ করে গেছেন সেই ১৯৯৬ থেকে বর্তমান সময়ে। চাঁদপুরের জাতীয় নির্বাচনগুলোতে ও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথী রেবেকা সুলতানা মুন্নার বাবা বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার খান সিমু ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের দুই দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। বাবার পথ ধরেই রাজনীতি পরিবারের সন্তান হিসেবে জনগনের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়েই আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।

রেবেকা সুলতানা মুন্না সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন