প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হুমায়ন কবীর সুমনের ব্যানার পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যানপ্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সমাজসেবক অ্যাড. হুমায়ন কবীর সুমনের ব্যানার পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নোংরা রাজনীতির অংশ হিসেবে এভাবে ক্লিন ইমেজের একজন নেতার ব্যণার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে দাবী তৃণমূল নেতাকর্মীদের।
১৪ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলী এলাকায় ব্রীজ সংলগ্নে এই ব্যানার পোষ্টার ছেঁড়ার সত্যতা পাওয়া যায়। এদিকে বিষয়টি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল রাজনৈতিক নেতাকর্মীগণ।
এক প্রতিবাদ বার্তায় চাঁদপুর পৌর যুবলীগের সদস্য শিপন পাটোয়ারী বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকতেই পারে তাই বলে প্রতিহিংসা কাম্য নয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কতিপয় দুষ্কৃতিকারী নোংরা রাজনীতিতে মেতে উঠেছে।
তাদের উদ্দ্যেশ্যে বলতে চাই ব্যানার পোষ্টার ছিঁড়ে অ্যাড. হুমায়ন কবীর সুমনের জনপ্রিয়তা কমানো সম্ভব নয়। কারন জনপ্রিয়তা আল্লাহর দান। অতএব ভবিষ্যতে এই ধরনের নোংরা রাজনীতি পরিহার না করলে দুষ্কৃতিকারী যত শক্তিশালীই হউক না কেনো তাদের খুঁজে বের করে তীব্রভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন